রাসুলুল্লাহ সাঃ বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য হল তারা মৌমাছির মত। আপনি হয়ত অবাক হবেন, মৌমাছির প্রতি সরাসরি আল্লাহর ওহি আসে। মৌমাছি সারাজীবন শুধু অন্যের উপকার করে। তারা যে ফুলের উপর বসে তাতে এমনভাবে বসে যেন ফুলের কোন ক্ষতি না হয়। তারা এমন কোন ফুলের উপর বসে না যাতে ইতিমধ্যে অন্য মৌমাছি বসেছে। তারা ফ্রেস ফুল থেকে খাটি মুধু আহরন করে আর তাতে ফুলের কোন ক্ষতি তো দূরের কথা বরং ফুলের উপকার হয়। তারা যেখানে প্রচুর মধু পায় অন্য মৌমাছিদের নেচে নেচে সে খবর দেয়। তারা শুধু মানুষের আর অন্যের উপকার করে যায়। তারা একাত্ম হয়ে সারাজীবন কর্মী হয়েই থাকে। তারা এমন এক অমৃত সংগ্রহ করে যা মানুষের জন্য আরোগ্য নিয়ে আসে। 

মুমিন


অন্যদিকে আমরা অন্যের রিজিকে ভাগ বসানোর জন্য ক্লান্ত হয়ে উঠি। অমুকের দোকানে ভাল বিক্রয় হচ্ছে?  তার দোকানের সামনে আরও কয়েকটা দোকান দেয়ার জন্য অন্যদের কুপরামর্শ দেই। কারও উন্নতি সহ্য করতে পারি না। কাস্টমারদের ডেকে নিয়ে বলি, ওহে এটা কোন দোকান থেকে কিনলে? আর বল না, এগুলো সব বাদ মাল। এরকম আরও কত কি? 

একজন ডাক্তার একটি এলাকায় ভাল করছে? সেখানে আরও অতিরিক্ত হাবিজাবি ডাক্তার নিয়ে এসে সেই ডাক্তারের রিজিকে ভাগ না বসালে ভাল ঘুম হয় না। কেন রে ভাই? একজন এক এলাকায় ভাল সেবা দিচ্ছে তাকে নিয়ে টানাটানি না করে তোমার নিজের রিজিক অন্য জায়গায় খুজলেই তো হয়। একারণে না কি কিছু কিছু প্রফেসর এফসিপিএস পরীক্ষায় তার ছাত্রদের পাশ পর্যন্ত দিতে চিন্তা করেন যদি সম্ভাবনা থাকে সেই ডাক্তার এফসিপিএস শেষ করে তার নিজের এলাকায় ডাক্তারি করার সম্ভাবনা থাকে।